বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে স্বামীর উপর অভিমান করে ১ সন্তানের জননীর আত্মহত্যা

হাফিজুর রহমান/জি, এম মামুন / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
১ সন্তানের জননীর আত্মহত্যা

 

টিকটক করতে বাধা দেওয়ায় স্বামীর উপরে অভিমান করে রাবেয়া খাতুন নামে ১ সন্তানের জননী ১ গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ রাবেয়া খাতুন (২২) দুদলী গ্রামের সাইদুল ইসলাম গাজীর স্ত্রী। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দূদলি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) হারুন অর রশিদ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে । উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।

 

দূদলি গ্রামের ইউপি সদস্য আব্দুল জলিল সাংবাদিকদের জানান তার গ্রামের ইঞ্জিন ভ্যানচালক সাইদুল গাজী বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে তার স্ত্রী রাবেয়া খাতুনের টিকটক করা নিয়ে প্রায় স্বামী- স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ,ফ্যাসাদ লেগে থাকতো । টিকটকে বাধা দেওয়াকে কেন্দ্র করে এর আগেও স্বামীর উপরে রাগ করে ৩ বছরের শিশু পুত্র রোহানকে নিয়ে শ্যামনগর বংশী পুর গ্রামে তার বাবার বাড়িতে চলে যায় । বিষয়টি নিয়ে ঝগড়া বিবাদ মিটিয়ে আবারো বাড়িতে ফিরে আসে ।

 

গত বুধবার রাতে বাড়িতে ফিরে টিকটক করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হাতাহাতি হয় । এতে অভিমান করে পুএ রোহানকে নিয়ে ঘরের দরজা ভিতর থেকে আটকিয়ে ঘুমিয়ে পড়ে । বৃহস্পতিবার ভোরে কোন এক সময় ঘরের আড়ার সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ নামাইয়া সূরতহাল রিপোর্ট তৈরি করে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুদলী গ্রামে এক নারী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

 

খবর পেয়ে দ্রুত লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com