মঙ্গলবার ১১ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী জাফরপুর সিদ্দিকি দাখিল মাদ্রাসার হল রুমে সকাল ১১ টা সময় সুপেয় পানি’র প্লান্ট শুভ উদ্বোধন হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট দানবীর হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মাওঃআজিজুর রহমান।
আলহাজ্ব হায়া তুইল্লাহর আর্থিক সহযোগিতায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে এলাকার জনসাধারণের জন্য সুপ্রিয় পানির প্লান উদ্বোধন করা হয়।