বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

রবিবার থেকে নলতার ওরজ শুরু; মঙ্গলবারে আখেরী মোনাজাত

সাইফুল আজম খান মামুনঃ / ১৮৯ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
৬১তম বার্ষিক ওরছ শরীফ

 

অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, শতাধিক গ্রন্থের রচয়িতা, বিশিষ্ট দার্শনিক, বিশিষ্ট সাহিত্যিক, অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, যিনি “স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী -সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬১তম বার্ষিক ওরছ শরীফ আগামী ৯, ১০ ও ১১ ফ্রেব্রুয়ারি এবং ২৬,২৭,২৮ মাঘ রোজ রবিবার, সোমবার ও মঙ্গলবার যথাযথ ভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে অনুষ্ঠিত হবে।

 

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যস্থাপনায় ও পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম সাহেবের বিশেষ দিক নির্দেশনায় অন্যান্য বছরের ন্যায় এবছরের বার্ষিক ওরছ শরীফের প্রস্ততি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রস্তুতি হিসেবে আছে মাহফিল মাঠ, সাতক্ষীরা- মুন্সীগঞ্জ প্রধান সড়ক, নলতা শরীফের সকল সংযোগ সড়কে গেট, মিশন অফিসের সম্মুখভাগে লক্ষাধিক টাকা ব্যায়ে সুবিশাল গেট, পাক রওজা শরীফসহ আশপাশের এলাকায় প্যান্ডেল, গেট, লাইটিংসহ নানা সাজে সজ্জিতকরণ, মিলাদ শরীফ, তাবারুক বিতরণ, হৃদয়ে আহ্ছান, দেশ-বিদেশ থেকে আগত মেহমান বা পীর কেবলার ভক্তকূল, ভক্তবৃন্দের আবাসন ব্যবস্থা, সুবিশাল রন্ধনশালা, তথ্য অনুসন্ধান ও প্রচার কেন্দ্র, অভ্যর্থণা কক্ষ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কক্ষ, প্রাথমিক চিকিৎসালয়, পাক রওজা শরীফের চতুর্দিকে নানা ফুলের শোভাবর্ধন ও নলতা শরীফ এলাকা দৃষ্টিনন্দন সজ্জিতকরা হয়েছে।

 

ইতি মধ্যে মাজার প্রাঙ্গনের নানান রঙে আলোকসজ্জা আর ফুটন্ত নানান ফুল দেখার জন্য প্রতিদিন সকাল থেকে দীর্ঘ রাত অবধি দর্শনার্থীদের ভীড় বেড়েই চলেছে। ইতি মধ্যে প্রতিবেশি রাষ্ট্র ভারত ও অন্যান্য দেশসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পীর কেবলার ভক্তবৃন্দ আসতে শুরু করেছেন। পবিত্র ওরছ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে। পীর কেবলা’র ৬১তম বার্ষিক ওরছ শরীফ সফল করার জন্য কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির কর্মকর্তারা বিভিন্ন সময়ে মিটিং করেই চলেছেন। একই সাথে জেলা ও কালিগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে এবছরের ওরছ নির্বিঘ্নে করার লক্ষে বিভিন্ন কর্মকর্তার নেতৃত্বে অনেকগুলো সাব কমিটিও গঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল যথাযথ তদারকী করার পাশাপাশি তদারকি করছেন।

 

তিন দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফে যে সমস্ত প্রখ্যাত আলেম পবিত্র কোরআন ও হাদীসের আলোকে নবী, রসুল ও ওলি- আউলিয়াদের জীবন দর্শন সম্পর্কে মাহফিলে আলোচনা রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যথাসময়ের পূর্বেই পৌছাবেন বলে জানানো হয়েছে। ১১ ফেব্রুয়ারি ২৮ শে মাঘ মঙ্গলবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তিনদিন ব্যাপি পীরে কেবলা হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর ৬১তম বার্ষিক ওরছ শরীফের পরিসমাপ্তি ঘটবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com