বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা) / ১৬৪ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
৫নং ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

 

বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ৫নংওয়ার্ড শাখার অফিস উদ্বোধন শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারী) বিকাল ৫টার সময় বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার ৫নংওয়ার্ড পূর্ব নলতা অফিস রুমে অসহায় দুস্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি কাজী হাবিবুর রহমানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোঃ শাহ সিদ্দিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসাবেক সাতক্ষীরা জেলা আমির কেন্দ্রীয় সূরা ও কর্মপরিষদ সদস্য দেবহাটা ( কালিগঞ্জ আংশিক)আশাশুনি আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুফতি মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা সহকারি সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা আশরাফ হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,মুজিবুর রহমান,বাংলাদেশ জামাত ইসলামি ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুতাসিম বিল্লাহ জামাত নেতা ইউনুস আলী, রফিকুল ইসলাম , আবু সাঈদ,সহ বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি দুস্থ অসহায়দের সাহায্যর্থে বৃত্তবানদের এগিয়ে আশার আহবান জানিয়ে সুস্থ সুন্দর মানবিক সমাজ বিনির্মানে ইসলামের সু-মহান আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com