আশাশুনি উপজেলার আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসকে আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ এর বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কাদাকাটি ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক এ সম্মেলন উপজেলা বিএনপির আহবায়ক স.ম হেদায়েতুল ইসলাম এ ঘোষণা দেন।
আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, রবিউল আউয়াল ছোট, কুল্যা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এড. খোরশেদ আলম ডালিম, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছোট্ট, সরদার রুহুল আমিন, আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর ই আলম সরোয়ার লিটন, জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান প্রমুখ।
দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ বিএল কলেজ ছাত্র সংসদ নেতা, খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সেক্রেটারী, উপজেলা ছাত্র দলের সাবেক নেতা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও আহবায়ক ছিলেন। ৬৮ টি নাশকতা মামলার আসামী হয়ে কারাবাস করেছেন। ক্রস ফায়ারের ঘোষিত টার্গেটে ছিলেন।
আওয়ামী লীগের সময় তার ঘরবাড়ি, ঘের বেড়ী ও জমিজমা ভাংচুর, লুটপাট ও জবর দখল করা হয়েছিল।সেই থেকে আনুলিয়া সহ উপজেলার সকল ইউনিয়নে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা দিয়ে সকলের কাছে তিনি দোয়া ও সমর্থন কামনা করেছেন।