৩১ দফা নিয়ে রতনপুর ইউনিয়ন কৃষক দলের উঠান বৈঠক ও আলোচনা
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
/ ১৬৬
Time View
Update :
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
Share
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ (ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যা ৬ টায় রতনপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ৬ নং ওয়ার্ড নাটুয়ার বেড় এ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে রতনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষক দলের সদস্য ইয়াসিন মল্লিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার ও রতনপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রতনপুর ইউনিয়ন কৃষক দলের ৬ নং ওয়ার্ড সদস্য আছাফুর রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।