জনবাণী পত্রিকার চার সাংবাদিকের উপর হামলা; নলতা শরীফ প্রেসক্লাবের নিন্দা
মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা)
/ ২০৩
Time View
Update :
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
Share
দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিককে হত্যার চেষ্টায় হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা শরীফ প্রেস ক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি সেলিম শাহরিয়ার,
সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণী পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধ মামুন বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বিন আকবার,সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল হোসেন, অর্থ সম্পাদক আশরাফ হোসেন,সদস্য হারুনার রশিদ, আবু রায়হান, আজহারুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন এলাকায় পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়। দৈনিক জনবাণীর সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেন দৃর্বৃত্তরা।
হামলায় জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেন আহত হন। সন্ধ্যা ৬টায় তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে সম্পাদক শফিকুল ইসলামের অবস্থা গুরুতর।