সন্ত্রাসী হামলায় দুই সংবাদ কর্মী আহত! সাতক্ষীরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নিন্দা
প্রেস বিজ্ঞপ্তিঃ
/ ১৮৫
Time View
Update :
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Share
আহত সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমান
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম এবং সাতক্ষীরার স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার আতাউর রহমানের উপর নেক্কার জনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু ও সাধারন সম্পাদক সাইফুল আজম খান মামুন এক বিবৃতির মাধ্যমে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
সে সাথে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ এক বিবৃতির মাধ্যমে জানান, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। কিন্তু নির্যাতিত সাংবাদিকরা এর কোন প্রতিকার পাচ্ছে না।
এভাবে চলতে দেওয়া যায়না। আমরা হামলাকারি ও ইন্ধানদাতাদের দ্রুত গ্রেপ্তারসহ এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে ইসলামকাটী ইউনিয়ন পরিষদে সংবাদ সংগ্রহ করার উদ্দেশ্যে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা নারী লোভী, নারী নির্যাতনকারী, বহু বিবাহের হোতা রমজান আলী কতৃক সাংবাদিক আক্তারুল ইসলাম ও সাংবাদিক আতাউর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন।