বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তাঁর জীবনদর্শন ও সৃষ্টিকর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা লালনগীতি পরিবেশন, পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।লালন সাঁই ছিলেন মানবতাবাদী দর্শনের এক অনন্য সাধক। তাঁর গান ও দর্শনে জাত-পাত, ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসার শিক্ষা পাওয়া যায়। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের এই মানবতাবাদী দর্শন আজও মানুষের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে লালনগীতি পরিবেশন করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি ‘খ’ শাখার শিক্ষার্থী দেবলীনা ভট্টাচার্য। চতুর্থ শ্রেণি ‘খ’ শাখার শিক্ষার্থী বিতর্কা ভট্টাচার্য এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী প্রকৃতি সরকার সংগীত পরিবেশনায় অংশ নেয়। এ ছাড়া শিক্ষার্থী সাবরিনা অর্ঘ্য পবিত্র কোরআন তিলাওয়াত এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অঙ্কিতা গীতা পাঠ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. রবিউল ইসলাম, সিনিয়র শিক্ষক হারাধন আইচ, সহকারী শিক্ষক এস এম ওহিদুর রহমান, মনিরুজ্জামান, তাজুর ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক হারাধন আইচ।আলোচনা সভায় লালন সাঁইয়ের জীবন, সাধনা, সংগীত ও দর্শনের গুরুত্ব তুলে ধরা হয়। তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।লালন সাঁইয়ের গান ও দর্শন আজও মানুষকে আত্মঅনুসন্ধান, মানবপ্রেম এবং ভেদাভেদহীন সমাজ গঠনের আহ্বান জানায়।

তাঁর অমর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com