বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

তালায় ১২ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

নিজস্ব প্রতিনিধিঃ / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া কারিগর পাড়ার এলাকা থেকে সাথী পারভীন (৩০) নামে দুই সন্তানের মা ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মোছাঃ সাথী পারভীন, পিতা- বাবলুর রহমান, সাং- কেড়াগাছি, থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরা। নিখোঁজ সাথী পারভীন ২০১২ সালে সাতক্ষীরা তালা উপজেলায় পাটকেলঘাটা থানায় ধানদিয়া ইউনিয়নে পাঁচপাড়া গ্রামে বিবাহ সম্পূর্ন হয়। সাথী পারভীন পাঁচপাড়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। এ ঘটনায় গত ১২ অক্টোবর পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁর স্বামী। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল আলিম ও সাথী পারভীনের প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন। তাঁদের দুইটি সন্তান রয়েছে মেয়ে আরিফা (১০)বছর, ছেলে আরেফিন (০৪) বছর বয়স। শান্তিপূর্ণভাবে সংসার জীবনে অতিবাহিত করাকালীন সময়ে গত ১০ অক্টোবর অনুমান ২.৩০ ঘটিকায় স্ত্রী সাথী পারভীন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বাহির হয় । আব্দুল আলিম পেশায় একজন ভ্যানচালক হওয়ায় রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় বাড়িতে ফিরে দেখে যে স্ত্রী সাথী পারভীন বাড়িতে নাই। তৎপর স্ত্রীকে বাড়িতে না পেয়ে শ্বশুর অর্থাৎ বাবলুর রহমানের নিকট ফোন করে এবং তিনি বলেন তাদের বাসায় যায় নাই।

আব্দুল আলিম সহ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থান ও সাথী পারভীনের আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। আব্দুল আলিম বলেন বাড়িতে থাকা oppo ফোন, নগদ কযেক হাজার টাকা এবং সাথী পারভীনের ব্যবহৃত কাপড়চোপড় নিয়ে চলে গেছে । তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। অভিযোগে আরও বলা হয়, সাথী পারভীনের মেয়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করে সাথী পারভীন চলে যাওয়ার সময় মেয়ে আরিফার সঙ্গে দেখা করে কপালে চুমা দিয়ে বলে আমার জন্য গাড়ি অপেক্ষা করছে মাগো তুমি ভালো করে পড়াশোনা কর সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে চলে যায়। আব্দুল আলিম বলেন সাথী পারভীন কোথায় গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে আমার স্ত্রী সাথী পারভীন সবসময় imo বোর্ড নিয়ে পড়ে থাকতেন । আমার এই অবুঝ শিশুরা মায়ের জন্য সারাক্ষণ কান্নাকাটি করছে আমি কি করবো খুঁজে পাচ্ছি না। ভবিষ্যতের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেজন্য আমি থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি পেয়েছি এবং ধানদিয়া ইউনিয়ন বিট অফিসার বিষয়টি পর্যবেক্ষণ করছেন ।

বিট অফিসার বলেন ওই নারী সম্ভবত আত্মগোপনে রয়েছেন।”পুলিশ জানিয়েছে, নিখোঁজ নারীর সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com