বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ইমারত শ্রমিক অফিসে হামলা-লুটপাট: নেপথ্যে সভাপতি

নিজস্ব প্রতিনিধিঃ / ৬৬ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আকস্মিক হামলা, ভাঙচুর ও আলমারি ভেঙে ৩ লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শহরের খান কমিউনিটি সেন্টার সংলগ্ন ইউনিয়ন কার্যালয়ে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রমিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।​​ স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা নারকেলতলা মোড় এলাকায় প্রবাসীর ‘সৌদি বাংলা বিল্ডিং’-এর কনস্ট্রাকশন কাজ চলছে। চুক্তি অনুযায়ী উক্ত কাজে ঠিকাদারের জেলার বাইরে থেকে নির্মাণ শ্রমিক নিয়ে আসার কথা থাকলেও, স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সেই শর্ত অমান্য করা নিয়ে একটি বিরোধের সূত্রপাত হয়। এই সামান্য বিষয়টিকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিতর্কিত সভাপতি মো. আব্দুল বারীর ইন্ধনে মূলত এই কোন্দল তৈরি করা হয়। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইউনিয়ন সদস্য ও সাব-ঠিকাদার সাইদুল ইসলামের নেতৃত্বে তিন শতাধিক বহিরাগত সন্ত্রাসী আকস্মিক জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে চড়াও হয়। এ সময় সন্ত্রাসীরা অফিসের দপ্তর সম্পাদক আল-আমিনকে ঘিরে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে।​

এরপর ত্রাস সৃষ্টি করে তারা অফিসের আলমারি ভেঙে শ্রমিক কল্যাণ তহবিলের জমাকৃত ৩ লক্ষ টাকা জোরপূর্বক লুট করে পালিয়ে যায়। আকস্মিক এই সশস্ত্র হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।​ ঘটনার পরপরই সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।​ ​অনুসন্ধানে জানা যায়, এই পুরো ঘটনার মূল খলনায়ক সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিতর্কিত সভাপতি মো. আব্দুল বারী। শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত একটি সংগঠনকে নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিল এবং পেশিশক্তি প্রদর্শনের আখড়ায় পরিণত করেছেন তিনি।​ বাইরের শ্রমিক নিয়ে আসার অজুহাত তুলে নিজস্ব অনুসারী ও বহিরাগত সন্ত্রাসীদের ব্যবহার করে অফিস দখল, চাঁদাবাজি এবং তহবিলের টাকা লুটে নেওয়ার মত অপরাধ বারবার চালিয়ে যাচ্ছেন এই সভাপতি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের দাবিকে ধামাচাপা দিয়ে ইউনিয়নের তহবিল তছরুপ এবং একাধিপত্য বিস্তার করাই ছিল এই আকস্মিক হামলা ও লুটপাটের মূল উদ্দেশ্য।​

সাধারণ শ্রমিকদের রক্ত ও ঘামের উপার্জিত তহবিলে এমন বর্বরোচিত হামলা এবং অর্থ লুটের ঘটনায় জড়িত সভাপতি মো. আব্দুল বারী ও সাব-ঠিকাদার সাইদুল ইসলামসহ সকল সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শ্রমিক ও সচেতন মহল।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com