মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রভাষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ / ৩০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রভাষক মাওঃ রহমাত উল্লাহ ইন্তেকাল করেছেন। শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৩.৩০ টার দিকে তিনি ইন্তেকাল করেন।

প্রতাপনগরের সুলতান আহমেদ ময়রার একমাত্র সন্তান আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ রহমাত উল্লাহ নিজ বাড়িতে ধান খেতে মটর লাইনের মাধ্যমে পানি দিচ্ছিলেন। ঘটনার সময় বিদ্যুৎ স্পৃষ্টে তিনি মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার,স্বজন,সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃতকালে তিনি মা,বাবা,স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে যান। রবিবার সকাল ৯ টায় মরহুমের জানাযার সালাত অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানান হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com