মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনির পূর্ব কাদাকাটিতে নৌকাবাইচ অনুষ্ঠিত

ইয়াছিন আরাফাত পিন্টু আশাশুনি: / ৩৭ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১ নম্বর কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি সার্বজনীন স্কুলবাড়ি দুর্গামন্দিরের দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে হলদিপোতা নদীর দুই তীরে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় পূর্ব কাদাকাটির হলদিপোতা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ছয়টি নৌকাদল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতায় দাদপুরের ‘জয় মা জগদ্ধাত্রী’ দল প্রথম স্থান অধিকার করে ১০ হাজার টাকা পুরস্কার লাভ করে। টেংরাখালীর ‘জয় মা কালী’ দল দ্বিতীয় স্থান অর্জন করে ৬ হাজার টাকা এবং বামনডাঙ্গার ‘জয় মা পাগল পাগলি’ দল তৃতীয় স্থান অধিকার করে ৩ হাজার টাকা পুরস্কার পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. ভগেন্দ্রনাথ। সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কুমার গাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবু শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম, ১১ নম্বর কাদাকাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গীতা রানী রায়, আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নীলকণ্ঠ সোম ও সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য।

এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগবিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, সাংবাদিক ইয়াছিন আরাফাত পিন্টু, কাদাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী তুহিনউল্লাহ তুহিন, কৃষক দলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হান্নান সরদার, কাদাকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অমৃত কুমার সানা, সহকারী অধ্যাপক দীপঙ্কর কুমার, শিক্ষক বাসু দেব, সুব্রত গাইন, মুকুন্দ সানা ও রবীন্দ্রনাথ গাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নৌকাবাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন মাধব চন্দ্র মণ্ডল ও রসময় মণ্ডল।

আয়োজকরা জানান, দুর্গাপূজা উপলক্ষে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পূর্ব কাদাকাটি সার্বজনীন স্কুলবাড়ি দুর্গামন্দির কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com