সাতক্ষীরা জেলা হোমিও কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধিঃ
/ ৬৭
Time View
Update :
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
Share
শুক্রবার( ১৬ অক্টোবর) ২০২৬ সকাল ৯.৩০ টায় লাবণী মোড় সংলগ্ন আল- বারাকা মার্কেট এর ৩য় তলায় সাতক্ষীরা পিৎজা মিলান সেন্টারে কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটি গঠনের আহবায়ক ডাঃ এ.এফ.এম একরামুল হক। অনুষ্ঠানে অতিথি বৃন্দের আসন গ্রহনের পরে ফুলেল তোড়া দিয়ে বরণ করে দেওয়া হয়।
শুরুতে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডাঃ মোঃ সফিকুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন ডাঃ পুজন কুমার গুহ। অনুষ্ঠানে উদ্বোধনী স্বাগতম বক্তব্য রাখেন আহবায়ক ডাঃ এ.এফ.এম একরামুল হক।
প্রভাষক ডাঃ এ এফ এম একরামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা ডি.বি. খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ জাহিদা আক্তার মিতা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে হোমিও কল্যান সমিতির সাবেক সভাপতি প্রভাষক ডাঃ সৈয়দ কামরুজ্জামান,বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মোঃ শেখ ফজলে এলাহী ও বিশিষ্ট হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী ডাঃ সৈয়দ নাছিম আলী।
এ সময় আরো বক্তব্য রাখেন ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডাঃ মোঃ শহীদুল ইসলাম, ডাঃ মোঃ অহিদুজ্জামান, ডাঃ মোঃ আমিরুল ইসলাম মুকুল, ডাঃ মোঃ সিরাজউদ্দিন খান, ডাঃ মোঃ আব্দুস সাত্তার, ডাঃ মোঃ আবু সাঈদ, ডাঃমোঃ নাজমুল আরেফিন ও ডাঃ মোঃ মেহের উল্লাহ প্রমুখ ।
সাধারন সভায় উপস্থিত( ১২০ জন) সকল হোমিও ডাক্তারদের সর্বসম্মতিক্রমে ডাঃ সৈয়দ কামরুজ্জামানকে সভাপতি, ডাঃ মোঃ হাফিজুর রহমানকে সাধারন সম্পাদক ও ডাঃ মোঃ অহিদুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি ডাঃ মেোঃ এ.এফ.এম একরামুল হক, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ সৈয়দ নাসিম আলী, সহ-সভাপতি যথাক্রমে ডাঃ মোঃ শহীদুল ইসলাম, ডাঃ পূজন কুমার গুহ ও আলহাজ্ব ডাঃ মোঃ হাফিজুর রহমান (ন্যাস), সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ সিরাজউদ্দীন খান, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ রবিউল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডাঃ মোঃ আবদুল ওহাব আজাদ, স্বাস্থ্য ও ত্রাণ বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদিকা ডাঃ মাহবুবা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদিকা ডাঃ ফাহমিদা আলম মেী, প্রচার সম্পাদক ডাঃ মোঃ সায়েম আলী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আরেফিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ মোঃ রফিকুল-উল-ইসলাম খান, সমাজ কল্যান সম্পাদক ডাঃ মোঃ সোলায়মান, আভ্যন্তরীন হিসাব নিরীক্ষক সম্পাদক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, কার্যকরী সদস্যরা যথাক্রমে ডাঃ মোঃ খালিদ ইব্রাহিম, ডাঃ মোঃ আবুবকর সিদ্দিক, ডাঃ মোঃ শাহিনুর ইসলাম, ডাঃ মোঃ আহসান হাবিব, ডাঃ হাসানাতুন নাহার রত্না, ডাঃ মোঃ মল্লিক সাঈদ আলম,ডাঃ নাজমা বেগম ও ডাঃ মোঃ আবদুস সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩ বছর মেয়াদে ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার কমিটি গঠন করা হয়।