সাতক্ষীরায় মোবাইল কোর্টে ৩ ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধিঃ
/ ১৯৭
Time View
Update :
বুধবার, ১৭ জুন, ২০২৬
Share
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজার এলাকায় জনস্বাস্থ্যের সুরক্ষায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন ২০২৬) জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ধারা ৪০ (খ/গ) লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে মেসার্স টাউন ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেসার্স নাঈম মেডিসিন শপকে ৮ হাজার টাকা এবং মেসার্স হিলিং ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার ঔষধ পরিদর্শক মো. বাশারাফ হোসেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।