সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্যু
হাফিজুর রহমান কালিগঞ্জ:
/ ১০০
Time View
Update :
সোমবার, ২৫ মে, ২০২৬
Share
নিজের শস্য ক্ষেতে সেচ দেওয়া শেষে বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত হোসেন আলী (৬৫) মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত কাশেম আলী গাজীর পুত্র। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদন পুর গ্রামে সোমবার (২৫ মে) বেলা পৌনে ২ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান কৃষক হোসেন আলী দুপুরে তার বাড়ির পাশে নিজস্ব কচু ও আখ ক্ষেতে পানি দেওয়া শেষে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মটর বন্ধ না করে প্লাগ খোলার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার এবং এলাকা বাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। এ ঘটনায় তারা একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।