বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

নলতা অডিটরিয়ামে চুরি: হাতেনাতে আটক চোর, পরে রহস্যজনকভাবে পালানোর চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ / ১৯৭ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা অডিটরিয়ামে দুঃসাহসিক চুরির ঘটনায় মফিজুল (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নাইটগার্ড হযরত আলী, তার পুত্র রাসেল ও ফিরোজ অডিটরিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে সন্দেহজনক শব্দ শুনতে পান। তাৎক্ষণিকভাবে ভেতরে গিয়ে তারা দেখতে পান—অডিটরিয়ামের দুটি থাই গ্লাসের দরজা ভেঙে দরজার চ্যানেল খুলে নিয়ে পালানোর চেষ্টা করছে এক ব্যক্তি। এসময় উপস্থিত জনতা তাকে ধাওয়া করে হাতেনাতে আটক করে।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের নাম মফিজুল, পিতা সিরাজুল ইসলাম এবং বাড়ি নলতা ইউনিয়নের সেহারা গ্রামে বলে স্বীকার করে। এছাড়া সে জানায়, নলতা গ্রামের মৃত জব্বার ময়রার পুত্র বাবুর হোটেলে ওরশ শরীফ উপলক্ষে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নলতা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইব্রাহিম খলিল এবং জেলা পরিষদের কেয়ারটেকার এসএম তারিকুল ইসলাম তারিফ। তারা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

জেলা পরিষদের কেয়ারটেকার এসএম তারিকুল ইসলাম তারিফ ক্ষোভ প্রকাশ করে জানান, “এই অডিটরিয়াম থেকে প্রায়ই পানির মোটর, প্লাস্টিকের চেয়ার, দরজার চ্যানেলসহ বিভিন্ন মালামাল চুরি হচ্ছে। দীর্ঘদিন ধরেই চোরচক্র সক্রিয় থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা বেড়েই চলেছে।”

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে আটক চোরকে পুলিশের কাছে সোপর্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিস্ময়করভাবে, এরই মধ্যে কে বা কারা কৌশলে তার বাঁধন খুলে দিলে সে পালানোর চেষ্টা করে, যা নিয়ে জনমনে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নলতা অডিটরিয়ামে বারবার চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা জোরদার কিংবা দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে চোরচক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com