রমজানের চেতনায় দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান
হাফিজুর রহমান কালিগঞ্জ
/ ২৪৮
Time View
Update :
রবিবার, ৮ মার্চ, ২০২৬
Share
বান্দার প্রতিটি ইবাদতের প্রধান উদ্দেশ্য আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা। তাই পবিত্র রমজান প্রসুদ্ধি ও সিয়াম সাধনার মাস। রোজার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা। রোজার প্রধান উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর। এই পবিত্র রমজান মাস থেকে আমাদের শিক্ষা নিয়ে সবাইকে সাতে নিয়ে দুর্নীতিমুক্ত গড়তে চাই। সেই লক্ষ্যে আমার নির্বাচনী এলাকা কালিগঞ্জ এবং আশাশুনি উপজেলা বাসির সার্বিক সহযোগিতা কামনা করি। তিনি আরো বলেন সবার সম্মিলিত প্রচেষ্টা সহযোগিতা ছাড়া বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব না। তাই সবাইকে সাথে নিয়ে প্রথম আমাদের সন্ত্রাস চাঁদাবাজ এবং দখলবাজ দের প্রতি প্রতিহত করতে হবে।
কোন দখলবাজ চাঁদাবাজ সন্ত্রাসবাদের এই মাটিতে ঠাই না হয়। তাই সম্মিলিত ভাবে এলাকায় এলাকায় পাড়া মহল্লায় চাঁদাবাজ সন্ত্রাসবাদ দখলবাজদের প্রতিহত করার জন্য প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা কুশুলিয়া ও মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সোহরাওয়ার্দী পার্ক ময়দানে ইফতার ও গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত অনুষ্ঠানে মথুরেশপুর ইউনিয়ন জামায়েতের আমির মনজুর মোর্শেদের সভাপতিত্বে এবং সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ প্রমূখ। ইফতার মাহফিল ও ও গণসংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।