শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আস্কারপুর আহছানউল্লা (র.) এর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও আলোচনা

মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা) / ১৭৫ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আস্কারপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে ২৮ ডিসেম্বর বাদ মাগরিব হতে নলতা শরীফের পীর-এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ শরীফ, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আস্কারপুর আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডা. কাজী আলী আজম।

খান বাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট এর পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খান বাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট এর মহাপরিচালক এএফএম এনামুল হক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক নুজরুল ইসলাম, কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, আলহাজ্জ শিক্ষক আবুল ফজল, মোঃ খায়রুল হাসান, ঢাকা গাজীপুরের সানোয়ার হোসেন, হবিগঞ্জের মাহবুব রহমান, ঢাকার শাহিনুর রহমান, গোলাম মোর্তজা পান্নু, রমজান আলী প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে মিলাদ শরীফ ও দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে অসহায় দারিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com