বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনি প্রেসক্লাবে তালা মেরে বন্ধ করে দিতে চাইলেন যুবদল নেতা ছট্টু

আরিফুল ইসলাম আশাশুনি / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
যুবদলের যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছট্টু

 

আশাশুনি প্রেসক্লাবে তালা মেরে বন্ধ করে দিতে চাইলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছট্টু ।
জানাগেছে ৩মার্চ বিকালে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ তার বাউশুলি মৎস্য ঘেরে সাদিক আনোয়ার ছট্টুর মারফত ডেকে নিয়ে সাংবাদিক আরিফুলকে ২ দিনে ৫০টি মিথ্যা মামলা দিয়ে পুলিশ দ্বারা গ্রেফতার ও প্রাণনাশের হুমকি দেওয়ার সময় এ ঘটনা ঘটে ।

এরপর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছট্টু সাংবাদিক আরিফুলের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন । একপর্যায়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেন সাংবাদিকরা সব কসাই হয়ে গেছে আমি আশাশুনি প্রেসক্লাবে আগামীকাল থেকে তালা মেরে দেব । এসময় বুধহাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক মনির হোসেন উপজেলা যুবদলের সদস্য সচিব সোহাগের পক্ষে সাফাই গান এবং সাংবাদিকদের শিক্ষা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন ।

উপজেলা যুবদল নেতাদের এমন কর্মকাণ্ড দেখে সাংবাদিক ও সচেতন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com