বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ  / ১৪২ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫
ভোটার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী

 

 

তোমার আমার বাংলাদেশে ভোট দিবে মিলেমিশে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে  রবিবার (২মার্চ) সকাল১০টায় জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণ থেকে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে একটি  র‍্যালী বের হয়।  উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য স্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সোহেল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে

নবযাত্রা সূচনা হয়েছে তাকে ধারণ করে জনগণের ভোটাধিকার ফেরত প্রদান নির্বাচন স্বচ্ছ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার দৃঢ়  প্রত্যয় বর্তমান নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। একটি নির্ভুল সুষ্ঠ সুন্দর ভোটার তালিকার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের জনগণ  স্বাধীনভাবে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com