বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে চোর চক্র চেতনা নাশক ছিটিয়ে একই রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত

হাফিজুর রহমানকালিগঞ্জ / ১৫৭ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
২ বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত

 

মুখোশ পরা ৪/৫ চারজনের একটি চোর চক্র চেতনা নাশক স্প্রে ছিটিয়ে পরিবারের সকলকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি সংঘটিত করেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে গত মঙ্গলবার বার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে পৃথক ২ বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ওই সময় গ্রীলকেটে স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।

 

খবর পেয়ে সকালে কালিগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন । সরেজমিনে এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুর সাত্তার বিশ্বাসের বাড়িতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে দুধর্ষ চোরচক্র ৪/৫ সদস্য প্রাচীর টপকিয়ে মূল গেটের ও ঘরের গ্রীলের তালা ভেঙ্গে চেতনা নাটক প্রথমে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলে।

 

পরের ঘরে ঢুকে চক্রের সদস্যরা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট নিয়ে যায়। একই রাতে অনুরূপ কৃতজ্ঞ ঘটনায় পাশের বাড়ির আব্দুস সাত্তার শেখের বাড়িতে একই ভাবে ঘরে ঢুকে পরিবারের সকলকে একটি রুমে অস্ত্রের মুখে আটকে রেখে , ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা জানান। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com