বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জের সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টুর মৃত্যু, দাফন সম্পন্ন

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেনের দাফন সম্পন্ন

 

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি এবং কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের মরহুম শেখ মোস্তফা হোসেনের পুত্র। গত ২১ ফেব্রুয়ারি, শুক্রবার, জুমার নামাজের আগে কালিগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে অসুস্থ হয়ে পড়েন।

 

মুসল্লিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐদিনই উপজেলার ঐতিহ্যবাহী বাজার গ্রাম রহিমপুর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন বাজার গ্রাম রহিমপুর জামিয়া ইমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও খতিব পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা অজিহুর রহমান। পরে মহৎপুর সরকারি কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

 

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক সোনালী ব্যাংক ম্যানেজার শেখ মোদাব্বের হোসেন এবং অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টুর ভাই ছিলেন।ব্যক্তিগত জীবনে সদালাপী ও হাস্যোজ্জ্বল শেখ মোদাচ্ছের হোসেন জান্টুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী (সফু), সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মদ উল‌্যাহ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুনসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com