রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ডের ক্রেস্ট প্রদান
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা ভূমি অফিসে কার্যালয়ে মতবিনিময় ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, দপ্তর সম্পাদক মাহবুবুল হাসনাইন টুটুল, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।