বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

❝ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ❞

Reporter Name / ১৫৬ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

❝ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ❞
৫ ফেব্রুয়ারী বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালবেলা পত্রিকা সহ একাধিক প্রিন্ট পত্রিকা ও অনলাইন পোর্টালে “টেন্ডার ছাড়াই ৭০ হাজার টাকায় ১৮ বিঘা জমি নিলেন বিএনপি নেতা কচি“ এবং সরকারি কলেজের টেন্ডার ছাড়াই পুকুরের মাছ বিক্রি জানে না  ক্রয় ও টেন্ডার কমিটি শীর্ষক ভিন্ন ভিন্ন শিরোনামে প্রকাশিত  সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃতপক্ষে  “সাতক্ষীরা সরকারি কলেজ” এর খাল ও পুকুরের মাছ ২০২৪ সালের জন্য কলেজ কর্তৃপক্ষ কে দুই দফায় কলেজর জমা রশিদের মাধ্যমে যথাক্রমে ৩০ হাজার এবং ২০ হাজার মোট ৫০ হাজার টাকা পরিশোধ করি। এমতাবস্থায় গত ২০ জানুয়ারি রাতের অন্ধকারে টেন্ডার ছাড়াই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি মাছ মেরে বিক্রি করে দেন মর্মে যে সংবাদ পরিবেশন করিয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। তাছাড়া ৭০ হাজার টাকায় ১৮ বিঘা জমি নেওয়ার বিষয় টা মিথ্যা। আমি সাতক্ষীরা সরকারি কলেজের কোন জমি নেই নাই। আমার প্রতিপক্ষরা এসব মিথ্যা কুৎসা প্রচার করেই চলেছে। মতিনুর রহমান কচির আহবান, প্রকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা আবশ্যক। অন্যথায় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও সম্মান হানিকর সংবাদ প্রকাশ করা দুঃখজনক। তিনি এই মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 
প্রতিবাদকারী 
মতিনুর রহমান, 
সাধারণ সম্পাদক, 
০২ নং ওয়ার্ড বিএনপি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com