নাভারণ থেকে মোটরসাইকেলযোগে ঝাউডাঙ্গা বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় আমাদের দৈনিক জনতার কথার সাংবাদিক মোঃ রাসেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। , সাংবাদিক মোঃ রাসেল অভিযোগ করে বলেন বিএনপির কথিত যুবদল সদস্য আরিজুল ইসলাম সহ আটজন তাকে পথরোধ করে হামলা চালায় এবং মাথায় আঘাত করে।গুরুতর আহত অবস্থায় রাসেল কোনোরকমে সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে খুলনায় অবস্থান নেন এবং পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। মোঃ রাসেল শুধু একজন সাংবাদিক যিনি ন্যায় ও সত্যের পক্ষে কথা বলে আসছেন এবং অনলাইনে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।কোনো মানুষকে তার মতামত, আদর্শ কিংবা সত্যের পক্ষে কথা বলার কারণে হামলার শিকার হতে হবে এটি কোনোভাবেই কাম্য নয়।
মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু হিংসা, হামলা ও সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে কলারোয়ার সচেতন মহল ।এবিষয়ে কলারোয়র একাধিন রাজনৈতিক মহল থেকে ফেজবুক পোষ্ট করে প্রতিবাদ করা হয়েছে । পোষ্টে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই তারা ।
তবে এই বিষয়ে থানায় কোন মামলা হয়নি বলে জানাযাই ।
অভিযুক্ত কথিত যুবদল সদস্য আরিজুল ইসলাম সাথে যোগাযোগ করার চেষ্টা কররে তাকে পাওয়া সম্ভাব হয়নি। তবে আরিজুল ইসলাম ও রাসেলের সাথে পর্ব শন্ত্রতার ও ২ জনের ফেজবুকে পাল্টাপাল্টি পোষ্ট করার সত্যতা পাওয়া গিয়েছে।