মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ৯২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামে এক রাতে পাশাপাশি দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় দুর্বৃত্তরা নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে সাইহাটি গ্রামের মৃত ইমাম আলীর ছেলে আজিম এবং একই গ্রামের মৃত বাবর আলীর ছেলে শাকিলের বাড়িতে এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা আজমের বাড়ি থেকে নগদ এক ভরি ওজনের চুড়ি ,৪ আনা ওজনের কানের দুল, আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

অন্যদিকে শাকিলের বাড়ি থেকে ১০ আনা ওজনের স্বর্ণের আংটি, ১ ভরি ১২ আনা ওজনের চেইন,২ জোড়া কানের দুল ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাত দুটোর দিকে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থার পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com