জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে থানা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জুলাই) কালিগঞ্জ থানা মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আব্দুস সালাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও থানা মসজিদের সেক্রেটারি শেখ সাইফুল বারী সফু, উপজেলার ১২টি ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে ফজলুর রহমান,শাকির আহমেদ,নাসির উদ্দিন, এস এম আহমদউল্লাহ বাচ্চু, শেখ বাকিয়ার রহমান এবং শ্রমিক নেতা ইয়াকুব আলী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের। এ সময় থানা মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেন ও মাওলানা আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও মসজিদের মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে অংশ নেন।দোয়া মাহফিলে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে পল্লীবন্ধু এইচ এম এরশাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর কর্মময় জীবন, উন্নয়নমূলক উদ্যোগ ও দেশসেবার নানা দিক ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।