মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: / ৩৩ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে বাজারগ্রাম ও মৎস্য সেট সংলগ্ন সরকারি পুকুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য সাতক্ষীরা-৩ ( আশাশুনি ও কালিগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সরকারি বিশেষ বরাদ্দ প্রদান করেছেন।

স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গৃহীত এই উদ্যোগের ফলে প্রায় ৪০০টি পরিবার জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার হাত থেকে মুক্তি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এলাকাবাসীর অভিযোগ ছিল, ড্রেনের বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছিল।বুধবার (১৫ জুলাই) সকাল ৭টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওহাব সিদ্দিকীর নেতৃত্বে ড্রেন সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের জয়েন্ট সেক্রেটারি সিরাজুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের প্রতিনিধি হিসেবে সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, জলবায়ু কর্মী মারুফ হাসান, আল্লাহর দান মৎস্য আড়তের ক্যাশিয়ার আলহাজ আব্দুল কাদের, রেহানা ফিশের স্বত্বাধিকারী মো. রবিউল ইসলাম, স্থানীয় মৎস্য ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ড্রেন সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ উল্লেখযোগ্য ভাবে কমে আসবে। তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নেরও আহ্বান জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com