মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কুশলিয়ায় ড্রেন সংস্কার, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

শিমুল হোসেন কালিগঞ্জ: / ৬৭ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের পাওখালি কালভার্ট ব্রিজ থেকে রোকেয়া মুনসুর ডিগ্রি কলেজ পর্যন্ত ড্রেন সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুশলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ নাজমুল হোসেন-এর নিজস্ব অর্থায়নে এ জনকল্যাণমূলক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।উদ্বোধনকালে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন সংস্কারকাজের সার্বিক কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রায় ৩৫০টি পরিবার জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছিল। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে বসতবাড়ি ও আশপাশের এলাকায় পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ত।

এলাকাবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে শেখ নাজমুল হোসেন নিজস্ব অর্থায়নে ড্রেন সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেন সংস্কারকাজ সম্পন্ন হলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে দূর হবে। একই সঙ্গে পরিবেশের উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষের চলাচলসহ দৈনন্দিন জীবনযাত্রা আরও স্বাভাবিক ও স্বস্তিদায়ক হবে। সময়োপযোগী এই মানবিক উদ্যোগ গ্রহণ করায় তারা শেখ নাজমুল হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।এলাকাবাসী আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কুশলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টি, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধ করা, অসহায়, দরিদ্র ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে শেখ নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তার এসব জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com