মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ / ৮৭ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়দল বাজার মোটরসাইকেল স্ট্যান্ডের পাশে আমিনুর গাজীর চায়ের দোকানের মধ্যে অভিযান চালিয়ে বড়দল গ্রামের আঃ বারিক গাজীর ছেলে মোঃ আমিনুর গাজী (৫০), মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে মোঃ মিজানুর রহমান (৫৪), মৃত শের আলী মালীর ছেলে মহব্বত মালী (৪৮) ও বুড়িয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার ছেলে মোঃ মুকুল সানা (৪৪)কে তাসের জুয়া খেলার সময় গ্রেফতার করেন।

এসময় বড়দল গ্রামের মৃত মোহর আলী ঢালীর ছেলে সুরত ঢালী, বুড়িয়া গ্রামের মৃত যতীন মন্ডলের ছেলে সরজিৎ মন্ডল (৪৫) ও বড়দল গাজীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে সিরাজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের নিকট থেকে ৫২ পিচ বিভিন্ন রংয়ের তাস, জুয়া খেলার নগদ ৬,৮২০ টাকা জব্দ করেন। গ্রেফতাকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় (১৭)১৩/০৭ নং মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত ৪ আসামীকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com