মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ৮৪ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সুভাষ সরকার নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পরিবারের অজান্তে বাড়ির পাশের বাগানে আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে রবিবার (৫ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত সুভাষ সরকার (৪৫) শুইলপুর গ্রামের মৃত জগবন্ধু সরকারের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান সুভাষ সরকার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন রবিবার ভোরে নিজ বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে প্রতিবেশী চম্পা সরকার ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।

পরিবারের সদস্যরা বিষয়টি কালিগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com