হয় মাদক “ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো” এই স্লোগানকে সামনে রেখে চেয়ারম্যান আজিজুর রহমানের নেতৃত্বে জনসাধারণকে সাথে নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে সেলিম মাহমুদ(৪৫) নামে এক মাদক কারবারিকে ৪৫ পিস ইয়াবা ও ২২ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশে সোপার্দ করেছে।
আটককৃত মাদক কারবারি সেলিম মাহমুদ সেহারা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। শনিবার (৪ জুলাই) রাত ১০ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের নেতৃত্বে সেহারা গ্রামে অভিযান পরিচালনা করে তার বাড়ি তল্লাশি করে তাকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে তার সঙ্গে থাকা অন্যান্য মাদক কারবারীরা পালিয়ে যায়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা এবং ২২ গ্রাম গাঁজা পাওয়া যায়। খবর পেয়ে কালিগঞ্জ থানা হতে উপরিদর্শক আব্দুল মতিন ঘটনা স্থলে গেলে আটক মাদক কারবারিকে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান আজিজুর রহমান সাংবাদিকদের বলেন জনগনকে সাথে নিয়ে যেখানে মাদক সেখানে অভিযান চালিয়ে ইউনিয়নকে মাদকমুক্ত করে ছাড়বো।