মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

নলতায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

আবুল কালাম বিন আকবর, কালিগঞ্জ (সাতক্ষীরা): / ১১১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাতুল ইনসান ফাউন্ডেশন-এর উদ্যোগে নলতা আহ্ছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, দোয়া মাহফিল এবং শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৮ জুন (রবিবার) অত্র মাদ্রাসার হল রুমে সকাক ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় এ বিদায় সংবর্ধনা । অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মাদ আবু সাদিক রানার সঞ্চালনায় আহ্ছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রমজান আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ জয়নুল ওয়ারা, সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওঃ মোঃ ইলিয়াস হোসেন, সাংবাদিক কালাম বিন আকবর, আহছানউল্লা কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মমিনুল ইসলাম সহ আরো অনেকে এ সময় মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য বিশেষ দোয়া করা হয়। খিদমাতুল ইনসান ফাউন্ডেশন একটি মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির মূল লক্ষ্য গরিব, অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিয়োজিত থেকে মানবকল্যাণে কাজ করা।

সংগঠনের সভাপতি হাফেজ মো. নাইম বাবু এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মানবসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com