মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনিতে ডিসির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

এস,এম মোস্তাফিজুর রহমান: / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জেলা প্রশাসক কাউসার আজিজ কর্তৃক সাতক্ষীরা জেলাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জুম্মাবাদ সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ,আশাশুনি উপজেলার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে একটি প্রতিবাদ মিছিল থানা মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা-ওলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ মাওলানা ওহিদুজ্জামান এর সভাপতিত্বে ও মাওলানা আবু সাঈদ এর সঞ্চালনায় সমাবেশে উপজেলা-ওলামা মাশায়েখ পরিষদের হাফেজ রুহুল আমিন,হাফেজ আব্দুল্লাহসহ বহু আলেম ও ধর্ম প্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা ওদিজ্জামান বলেন, আমরা ধর্মান্ধ নয়,আমরা ধর্মের অনুসারী ধর্মের বিধি- বিধান পালন করি। বাংলাদেশের ৯২ ভাগ মুসলমান বাকি হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান অর্থাৎ ১০০% মানুষ ধর্ম অনুসরণ করে। কেউ অন্ধভাবে ধর্ম অনুসরণ করে না,জেনে বুঝে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য ধর্ম অনুসরণ করে।

সাতক্ষীরার অধিকাংশ মানুষ মুসলমান,তিনি ধর্মান্ধ বলে আমার ধারণা ইসলামকে মিন করেছেন।
তিনি চাকরি করছেন বাংলাদেশ সরকারের,অথচ আমার মনে হয় তিনি বিদেশি কোন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য হিন্দু মুসলমানদের সম্প্রীতি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র করছেন।
তিনি আরো বলেন,জেলা প্রশাসক কাওসার আজিজ এর বক্তব্য কোন মুসলমানের বক্তব্য হতে পারে না। আমার প্রশ্ন তিনি কোন ধর্ম অনুসরণ করেন। আমরা আশাশুনি ওলামা মাশায়েখ পরিষদ তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অনতিবিলম্বে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিবেন এবং জাতির কাছে ক্ষমা চাইবেন। যদি ক্ষমা না চান তাহলে হিন্দু মুসলমান মিলে তার বিরুদ্ধে গণবিস্ফোরণ তৈরি হবে। সরকারের প্রতি আহ্বান অতি দ্রুত তাকে অপসারণ করতে হবে। হাফেজ রুহুল আমিন বলেন,আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক কাউসার আজিজ কে অপসারণ করতে হবে। তানাহলে জেলার প্রতিটি রন্দ্রে রন্দ্রে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সাতক্ষীরার মানুষ ভালোবাসে। তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন,নবী রাসুলের বিরুদ্ধে কথা বলেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com