মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ৪৭৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

সঙ্ঘবদ্ধ একটি মাদক চক্রের ২ সদস্যকে ইয়াবা ও মোটরসাইকেল সহ স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত মাদক কারবারিরা হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের শেখ আবদুল্লার পুত্র আশিকুল( ২৪) ও তার সহযোগী একই গ্রামের শেখ সোবাহানের পুত্র ইয়াসিন (২১)। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী ব্রিজের নিচে সবুরের দোকানের সামনে থেকে।

সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন যাবত এলাকায় ফেরি করে ইয়াবা ,গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। এ বিষয়ে জনগণ অতিষ্ঠ হয়ে এ ২ জনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোটরসাইকেল সহ থানায় খবর দেয়। খবর পেয়ে থানার উপ পরিদর্শক সাইদুল ইসলাম ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এই চক্রটি দীর্ঘদিন ধরে থানা হতে ৫,শ গজ দূরে বিভিন্ন সময়ে মাদক বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে আসছিল।

পুলিশি অভিযান না থাকায় প্রতিনিয়ত মাদক কারবারীরা এলাকায় অবাধে মাদক বিক্রি করায় জনগণ অতিষ্ঠ হয়ে এ পদক্ষেপ গ্রহণ করে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com