মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জ থানা ছাড়লেন ওসি জুয়েল

নিজস্ব প্রতিনিধিঃ / ৩১৪ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দীর্ঘদিন ধরে নানা কর্মকাণ্ড ও সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনার মুখে থাকা কালিগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেনকে অবশেষে পুলিশ লাইনে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তাঁর দায়িত্বকাল জুড়ে বিভিন্ন মহলে অসন্তোষ, অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হওয়ায় বিষয়টি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে থানার কার্যক্রম ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল। অবশেষে প্রশাসনের এই সিদ্ধান্তে জনমনে স্বস্তির সঞ্চার হয়েছে বলে বিভিন্ন মহল অভিমত ব্যক্ত করেছে।

এদিকে, কালিগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শহিদুল ইসলাম। তাঁর যোগদানের পর সুশাসন, স্বচ্ছতা ও জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার মাধ্যমে থানার প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার হবে বলে প্রত্যাশা করছেন সচেতন নাগরিকরা।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে থানার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং জনগণের ন্যায়বিচার ও সেবাপ্রাপ্তি আরও সহজ ও নিশ্চিত হবে। নতুন ওসির কাছে তারা একটি জবাবদিহিমূলক, নিরপেক্ষ ও জনমুখী পুলিশ প্রশাসনের প্রত্যাশা করছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com