আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকর ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায়
আশাশুনি প্রতিনিধি:
/ ১৩৭
Time View
Update :
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
Share
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে দীর্ঘ সময়ের মাছ ব্যবসায়ী জুলফিকর সরদার নানা ষড়যন্ত্র ও হুমকীর মধ্যে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে তিনি প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
গোয়ালডাঙ্গা গ্রামের সিদ্দিক সরদারের ছেলে জুলফিকর সরদার সাংবাদিকদের জানান, আমি ২০/২৫ বছর আগে থেকে গোয়ালডাঙ্গা বাজারে মাছ বিক্রয় করে আসছি। অনুমান ৫ বছর পূর্বে এলাকার রোজিনা খাতুন অন্য ক্রেতাদের ন্যায় আমার কাছে মাছ কিনতে আসে। নিয়মিত মাছ কেনার সুবাদে তার সাথে পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে সে আমার কাছ থেকে বেশ কিছু টাকা লেনদেন করে। পাওনা টাকা চাওয়ায় গত ৩ মাস হলো তার সাথে দূরত্ব তৈরি হয়। সে আমাকে এড়িয়ে চলতে থাকে। এক পর্যায়ে আমি তাকে টাকার জন্য চাপ সৃষ্টি করলে বাক বিতন্ডা হয়। এরপর থেকে সে নানান ষড়যন্ত্র করতে থাকে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সে আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ এনে ফেসবুকে (সোস্যাল মিডিয়ায়) সম্মান হানি করে বক্তব্য দিয়েছে।
অভিযোগ সম্পর্কে আমি কিছুই জানিনা দাবী করে তিনি শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।