বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

চেয়ারম্যানের বাড়িতে অভিযান: ১২শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১০ হাজার

হাফিজুর রহমান কালিগঞ্জ / ২৪১ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

দেশের জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আর্মি, র‍্যাব, পুলিশ সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে অভিযান চালিয়ে ১২,শ লিটার ডিজেল অবৈধ ভাবে মজুদ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত তেল থানায় জমা দেওয়া হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড ইশতিয়াক আহমেদ অপু অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানার টাকা আদায় করা হয়। এ সময় তার সঙ্গে সাতক্ষীরা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যাব এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় চেয়ারম্যান ফেরদাউস মোড়ল দাবি করেন তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের জন্য সেচ মেশিনে ব্যবহার এবং একাধিক ভেকু গাড়ি প্রতিদিন পরিচালনার জন্য এ তেল মজুদ করা হয়েছিল। তবে স্থানীয়দের দাবি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রভাব খাটিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে জ্বালানি তেল মজুদ করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিল। অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু সাংবাদিকদের জানান অভিযানে ডিজেলের অতিরিক্ত মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ ব্যারেল ডিজেল জব্দ করা হয় ।

অভিযান কালে অভিযুক্ত চেয়ারম্যান ফিরদৌস মোড়ল ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুদ করবেন না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com