বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র দু,গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত- ৭

হাফিজুর রহমান কালিগঞ্জ / ৩৯৬ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ইফতার পরবর্তী বাড়ি ফেরার পথে বিএনপি এবং স্বতন্ত্র দু, গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের আহত- ৫ । বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সরকারি কলেজ মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলো উপজেলার গোবিন্দপুর গ্রামের আলাউদ্দিন তরফদারের পুত্র বিএনপি সমর্থক আবুল বাশার (৩২), স্বতন্ত্র, বিএনপি থেকে বহিষ্কৃত একই গ্রামের সাবেক ওয়ার্ড বিএনপি’র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিনের পুত্র মিজানুর রহমান ( ৪৮), আফসার আলী তরফদারের পুত্র শফিকুল ইসলাম( ৪৫ ) রাশেদ তরফদার( ৪০) হাসান তরফদার(৩৮) সিদ্দিক গাজী( ৪২)এবং কুশুলিয়া গ্রামের সরোয়ার হোসেন (৪৪)।

এদের মধ্যে আহত অবস্থায় বিএনপি’র আবুল বাশারকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বতন্ত্র গ্রুপের মিজানুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম সজিব বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। হাসপাতালে কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভুক্তভোগী স্বতন্ত্রের মিজানুর রহমান, আতিয়ার রহমান, শফিকুল ইসলাম, রাশেদ সহ অন্যান্যরা জানান বুধবার বিকালে সদ্য জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের পক্ষের আয়োজনে সোহরাওয়ার্দী পার্ক ময়দানে ইফতার মাহফিল ছিল।

ইফতার মাহফিল শেষে স্বতন্ত্র গ্রুপের লোকজন বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলামের সমর্থকরা কলেজ মোড়ে মোটরসাইকেল যোগে ১০/১২ জনের একটি গ্রুপ গিয়ে প্রাইভেট আটকিয়ে স্বতন্ত্র গ্রুপের নেতাকর্মী, সমর্থকদের উপর অতর্কিত লাঠিসোটা ও হাতুড়িপেটা করে গুরুতর জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে রাত সাড়ে ৮ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অপরদিকে বিএনপি গ্রুপের আহত আবুল বাসারকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। তবে বর্তমান উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিগত সংসদ নির্বাচনের পর থেকে বিএনপি এবং বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর লোকজনের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ ,বিবাদ লেগেই আছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com