বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Headline :
মাদক-অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন: শাহ আলম নারী কেলেংকারীতেও জড়িত  আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য সাতক্ষীরায় লিচুর নামে ক্রেতা ঠকানোর অভিযোগ ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া, বাজার তদারকিতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

বিষ্ণুপুরে জাবেদ আলী গাজীর জানাজা অনুষ্ঠিত

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ / ১৬৮ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গাজীর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার (০৮ মার্চ ) জোহরের নামাজের পর শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে শনিবার (৭ মার্চ) রাত ৭টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ৩ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হোগলা গ্রামের মান্দার গাজীর পালিত পুত্র জাবেদ আলী গাজী বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের সেবা করে গেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব। ব্যক্তিজীবনে তিনি ছিলেন নম্র, ভদ্র ও সদালাপী স্বভাবের মানুষ।জানাজা নামাজে ইমামতি করেন তার ছেলে হাফেজ হোসাইন গাজী। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com