বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরায় সাংবাদিকের উপর যুবদল নেতার হামলা

নিজস্ব প্রতিনিধিঃ / ১৮১ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় জহর হাসান সাগর নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা নুরু ইসলামের বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালা উপজেলার হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জহর হাসান সাগর খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েজ অব টাইগার-এর তালা উপজেলা প্রতিনিধি এবং তালা প্রেসক্লাবের সদস্য। অপরদিকে অভিযুক্ত নুরু ইসলাম খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় সাংবাদিক সংগঠনগুলো তাৎক্ষণিক মারপিটের প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করেছেন।

জহর হাসান সাগর অভিযোগ করে জানান, নুরু ইসলাম বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার ইফতারের পূর্বমুহূর্তে হাজরাকাটি বাজারে তাদের মুখোমুখি দেখা হয়। একপর্যায়ে নুরু ইসলাম হঠাৎ উত্তেজিত হয়ে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনও হামলায় অংশ নেয়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত নুরু ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিকের সঙ্গে কোনো মারামারির ঘটনা ঘটেনি।

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের গায়ে হাত দেওয়া অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, নুরু ইসলামের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর তার বিরুদ্ধে বাজারের জমি, মাদ্রাসার জমি ও দোকান দখলের অভিযোগ ওঠে। এ সংক্রান্ত ঘটনায় তাকে কয়েক দফা সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছিল বলে জানা যায়। সংশ্লিষ্ট মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com