সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম মোড়লকে রাষ্ট্রীয় সম্মানে দাফন

আক্তারুল ইসলাম / ১৮৪ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বীর মুক্তিযোদ্ধা মো: নুর ইসলামের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার ১২ জানুয়ারী দিবাগত  রাত ৩ টার দিকে  বার্ধক্য জনিত কারণে পাটকেলঘাটার বাইগুনি  গ্রামে তার নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে 

জেলা প্রশাসনের নির্দেশক্রমে তালা উপজেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ও পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফর রহমান ,দেবহাটা উপজেলা  মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল হামিদ,তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুসলেমউদ্দীন মফিজসহ মুক্তি যোদ্ধাগন ,আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের  উপস্থিতিতে পুলিশের চৌকস দল  বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড  অফ অনার প্রদান করেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মুক্তিযোদ্ধা মোঃ নূর ইসলামের দাফন সম্পন্ন করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com