মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলা: ডাক্তারের চেয়ারে কুকুর

নিজস্ব প্রতিনিধিঃ / ৩৭৮ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অবহেলা ও দায়িত্বহীনতার এক লজ্জাজনক চিত্র সামনে এসেছে। সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি প্রতিষ্ঠানে ডাক্তারের বসার চেয়ারের উপর নির্বিঘ্নে কুকুর বসে থাকার দৃশ্য দেখে হতবাক রোগী ও স্বজনরা। ঘটনাটি স্বাস্থ্যসেবার মান, পরিচ্ছন্নতা এবং কর্তৃপক্ষের তদারকি নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে যেখানে জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা বাধ্যতামূলক, সেখানে ডাক্তারের চেয়ারে কুকুর বসে থাকা শুধু অস্বাস্থ্যকরই নয়, এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সংশ্লিষ্ট কক্ষগুলোতে রোগীরা চিকিৎসা নিতে আসেন, সেখানে এ ধরনের অবস্থা রোগ সংক্রমণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরেই পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। নিয়মিত ঝাড়ু, জীবাণুনাশক ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অবাধে কুকুরসহ বিভিন্ন প্রাণী হাসপাতালের ভেতরে প্রবেশ করছে। অথচ বিষয়টি দেখভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ও প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, “এখানে চিকিৎসা নিতে এসে মনে হয় আমরা আরও অসুস্থ হয়ে যাব। ডাক্তারের চেয়ারে কুকুর বসে থাকলে রোগীর নিরাপত্তা কোথায়?”

সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা স্বাস্থ্য বিভাগের চরম ব্যর্থতারই প্রতিচ্ছবি। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তারা অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনস্বার্থে এই লজ্জাজনক অব্যবস্থাপনার দ্রুত সমাধান এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com