মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

নাকনা প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর চাঁদাবাজি: প্রধান শিক্ষক হাতিয়ে নিলেন কোটি টাকার তহবিলের অংশ

সাইফুল আজম খান মামুনঃ / ২৬১ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ প্রকল্পে প্রধান শিক্ষক নুরে আজমের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি ঠিকাদার আবদুল হাকিমের নিকট বিদ্যুৎ বিল বাবদ ২৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া সরকারি তহবিল থেকে ইতিমধ্যে ২৭ হাজার টাকা উত্তোলনের প্রমাণ রয়েছে।

কাজটির তত্ত্বাবধানে ছিলেন আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব। পিইডিপি প্রকল্প-৪ চুক্তিমূল্য ছিল ১ কোটি ৬১ লক্ষ ৭৬ হাজার ৮০০ শত টাকা। কাজ শুরু হয়েছিল ২৪ জানুয়ারি ২০২১ এবং কাজ সমাপ্তির তারিখ ছিল ২৩ অক্টোবর ২০২১ কিন্তু পরবর্তী কাজের সময় সেবা বর্ধিতকরণ করে ১৫ ডিসেম্বর ২৩ শে কাজ সমাপ্তি হয়।

স্থানীয়রা সরকারের কাছে ন্যায্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর নজরদারি নিশ্চিত করা যায়।

স্থানীয়রা বলেন, “এ ধরনের ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য অত্যন্ত কলঙ্কজনক। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আবশ্যক,” মন্তব্য করেছেন একজন স্থানীয় বাসিন্দা।

এবিষয়ে আশাশুনি নাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আজম টাকা নেওয়ার বিষয় টা স্বীকার করেন।

আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন বলেন, নিউজ করে কি করবেন? আপনার কলমে যতটুকু পারেন লেখেন। তাছাড়া আপনি যেহেতু বলেছেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান হিমু বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, তাদের দ্বারা এমন ঘৃণিত কাজ নিঃসন্দেহে দুঃখজনক। আপনি আমার হোটস্ এপে তথ্য দিন ব্যবস্থা নিচ্ছি।

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের ব্যবহারিত মোবাইল নাম্বারে একাধিক বার কল দিলে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com