সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের রামনগর এলাকার সাতমোড়ক শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাষ্ট্রীয় নির্দেশনা যথাযথভাবে পালন করা হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত শোক দিবস উপলক্ষে সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ে মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়।
পতাকা উত্তোলনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু পদ সরকার উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলমান ছিল। বিশেষ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখা হয়, যা বিদ্যালয়ের শিক্ষার প্রতি আন্তরিকতার পরিচয় বহন করে।
সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হতে দেখে এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, প্রধান শিক্ষক মিন্টু পদ সরকার বিদ্যালয়ের প্রতি অত্যন্ত যত্নশীল এবং শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীল নেতৃত্বে বিদ্যালয়টি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে বলে মত প্রকাশ করেন স্থানীয়রা।