মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কুলিয়া বহেরায় বসত ভিটার জমি থেকে উচ্ছেদ করতে ফলজ আম গাছ কর্তনের অভিযোগ

অহিদুজ্জামানঃ / ৯৩ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
বসত ভিটার জমি থেকে উচ্ছেদ করতে ফলজ গাছ কর্তনের অভিযোগ

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরায় কোবলাকৃত বসত ভিটার জমিতে ফলজ দুইটি আম গাছ সহ বিভিন্ন প্রকারের ফলজ ১৫/১৬ টি গাছ কর্তন করেছে আপন ভাই, ভাবী ও বোন। ভুক্তভোগী বহেরা গ্রামের আবুল কাশেম জমাদ্দারের বড় ছেলে আবুজার গেফারী বলেন, দীর্ঘ ৩০ বছর পূর্বে বহেরা মৌজার বর্তমান খতিয়ান নং-৪২৯৬, হালদাগ-২৫৭৩/২৫৭৪, ২ দাগে ১৬ শতক জমি নিজ নামে কোবলা সূত্রে ক্রয় করে ১২ বছর যাবৎ বসত ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছি। বসত ঘরের জমি বাদে বাকি জমিতে আম গাছ সহ বিভিন্ন প্রকার ফলজ গাছ রোপন করেছি।

উক্ত জমি থেকে আমাকে উচ্ছেদ করার জন্য আমার আপন ছোট ভাই ওমর ফারুক, তার স্ত্রী নাজমা খাতুন ও বোন আয়শা খাতুন গায়ের জোরে ৯ আগষ্ট ২০২৫, শনিবার সকাল ১০ টায় আমার ভিটার ২ টি আম গাছ সহ বিভিন্ন প্রকার ১৫/১৬ টি ফলজ গাছ কর্তন করেছে। তারা গাছ কর্তন করে চলে যাওয়ার সময় আমাদেরকে জীবন নাশের হুমকি ধামকি দিয়া চলে যায়। তারা আরও বলে, কাউকে কিছু বললে বা আইনের আশ্রয় নিলে আরও গাছ কর্তন করা হবে। উল্লেখ্য, তাদের বিরুদ্ধে গত ১০/০৫/২০২৫ তারিখে দেবহাটা থানায় আবুজার গেফারী বাদী হইয়া আপন ছোট ভাই ওমর ফারুক ও বোন আয়শা খাতুনের নামে জমির ফসল ক্ষতি করার জন্য একটি লিখিত অভিযোগ করা হয়েছিল।

সেই সময় থানা থেকে একটি মিট মীমাংসা করে দিলেও তারা থানার বিচার অমান্য করে পুনরায় আবার গাছ কর্তন করেছে। এব্যাপারে ভুক্তভোগী আবুজার গেফারী সংবাদ দিলে দেবহাটা থানার এ এস আই রফিকুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকরা ৯ আগস্ট শনিবার দুপুরে বহেরা ঘটনা স্হলে এসে এবং গাছ কর্তনের কথা তারা স্বীকার করে। এব্যাপারে ভুক্তভোগী পরিবার বিষয়টি তদন্ত পূর্বক অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দেবহাটা থানার অফিসার ইনচার্জ মহোদয় কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com