মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটায় পারুলিয়া ও সখিপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির মনোনয়ন পত্র বিক্রয়

মোঃ অহিদুজ্জামান: / ১৯৯ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫
বিএনপির মনোনয়ন পত্র বিক্রয়

দেবহাটা উপজেলার পারুলিয়া ও সখিপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির মনোনয়ন পত্র বিক্রয় করা হয়েছে। ২১ জুলাই সোমবার সকাল ১১টায় পারুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সভাপতি পদে ১৭ জন,সাধারণ সম্পাদক পদে ২০ জন, ও সাংগঠনিক সম্পাদক পদে ২২ জন মোট ৫৯ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেন। পারুলিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মনোনয়ন পত্র বিক্রয় উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সংসদীয় আসন-৩ নির্বাচনী কমিটির সদস্য মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা সদস্য ও সংসদীয়- ৩ আসনের নির্বাচনী কমিটির সদস্য এ্যাডঃ আবীদুল হক মুন্না, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পারুলিয়া ইউনিয়নের সার্চ কমিটির সদস্য রফিকুল সানা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাসান সরাফী প্রমুখ।

 

দুপুর ১২ টায় সখিপুর মোড়ে সখিপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সভাপতি পদে ১৯ জন,সাধারন সম্পাদক পদে ১৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১৩ জন মনোনয়ন পত্র ক্রয় করেন। মনোনয়ন পত্র বিক্রয় উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সংসদীয় -৩ নির্বাচনী কমিটির সদস্য মাসুম বিল্লাহ শাহিন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সখিপুর ইউনিয়নের সার্চ কমিটির সদস্য আবুল হোসেন বকুল, মোখলেছুর রহমান মুকুল, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সার্চ কমিটির সদস্য বিএনপি নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

 

দায়িত্বরত অতিথিরা বলেন, যে পদে একজন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন সেই পদে তারা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবেন। উল্লেখ্য ২২ জুলাই মঙ্গলবার মনোনয়ন পত্র জমা,২৩ জুলাই বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহার ও ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত বিরতীহীন ভোট গ্রহন। নির্বাচনে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সংসদীয় আসন-৩ সাংগঠনিক টিম প্রধান আখতারুল ইসলামের তত্ত্বাবধানে সচ্ছ নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কমিটি গঠন করা হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com