মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা পৌর শাখা কমিটির মাসিক সভা ও সায়েন্টিফিক সেমিনার

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা পৌর শাখা কমিটির মাসিক সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই রবিবার বেলা ১ টায় সাতক্ষীরা স্মার্ট মেডিকেল সেন্টারে মাসিক সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা পৌর শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ অনির্বাণ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আল-আমিন এর সঞ্চালনায় মাসিক সভায় সাংগঠনিক বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান, সদর উপজেলা শাখা কমিটির সহ-সভাপতি ও লাবসা ইউনিয়ন শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ আনোয়ার পারভেজ, সাতক্ষীরা পৌর শাখা কমিটির সহ-সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম ডাঃ আহসানউল্লাহ ফারুক, গ্রাম ডাঃ মিলন কুমার সরকার, গ্রাম ডাঃ সহিদুর রহমান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ ফারুক হোসেন,সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ রুহুল আমিন, কোষাধ্যক্ষ গ্রাম ডাঃ শামীমা সুলতানা, দপ্তর সম্পাদক গ্রাম ডাঃ হাসান জমাদ্দার, প্রচার সম্পাদক গ্রাম ডাঃ উত্তম কুমার পাল ও সাহিত্য সম্পাদক গ্রাম ডাঃ সমীর কুমার দাস প্রমুখ।

মাসিক সভা শেষে বেলা ২.৩০ টায় সায়েন্টিফিক সেমিনার শুরু হয়। গ্রাম ডাক্তারদের প্রাথমিক চিকিৎসার মানোন্নয়নে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চাইল্ড এ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মীর মহব্বত আলী ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস, বক্ষব্যাধি এবং হৃদরোগ বিষয়ে অভিজ্ঞ ডাঃ অনিন্দ্য দাস সৌরভ, (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য)।

তিনি জ্বরের উপর বিস্তারিত আলোকপাত করেন, জ্বরে এন্টিবায়োটিক না দিয়ে কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com