মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনি বিশ্ব মাদকবিরোধী দিবস ২০২৫ উদযাপন 

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

আজ (২৬ জুন ২০২৫) রোজ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা যুব ফোরামের আয়োজনে, আশাশুনি উপজেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত হলো বিশ্ব মাদক বিরোধী দিবস ২০২৫, উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা।
এই আয়োজনে বিশেষভাবে অংশগ্রহণ করেছে  যুব ফোরাম সাতক্ষীরা টিম, যাদের তরুণ সদস্যরা জলবায়ু সংকট মোকাবিলায় সোচ্চার ও প্রতিশ্রুতিশীল।
যুব ফোরামের খুলনা বিভাগের  জয়েন্ট সেক্রেটারি  ইবনুল নাসিফ  এর নেতৃত্বে সকালে রঙিন প্ল্যাকার্ড, পরিবেশবান্ধব বার্তা ও উদ্দীপনায় ভরা একটি সচেতনতামূলক র‍্যালি আশাশুনির প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা সাধারণ মানুষের মাঝে পরিবেশ নিয়ে গভীর বার্তা পৌঁছে দেয়।
এরপর অনুষ্ঠিত হয় প্রাণবন্ত আলোচনা সভা, যেখানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু ন্যায্যতা এবং তরুণদের ভূমিকাকে সামনে রেখে গঠনমূলক আলাপ অনুষ্ঠিত হয়।
এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে “সবুজ ভবিষ্যতের স্বপ্ন” বুনে দিয়েছে, তারা যেন হয়ে ওঠে পরিবেশের সুরক্ষায় অগ্রণী কণ্ঠস্বর।
যুব ফোরাম এর তরুণদের পদচারণায় আজকের দিনটি হয়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com